নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পরিস্থিতি এককভাবে সামাল দেওয়া সম্ভব না হলে প্রধানন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক দিতে হবে বলে মনে করছেন এনসিপি নেতারা। একই সঙ্গে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংবাদমাধ্যমকে জানান, বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ধরনের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।
তিনি আরও স্পষ্ট করেন যে, আওয়ামী লীগের যেকোনো তৎপরতা ঠেকাতে তাঁদের দল নিজেদের মতো করে কর্মসূচি পরিচালনা করবে। মাঠে দলটির শক্তিশালী উপস্থিতি কেন চোখে পড়ছে না—এই প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে জানান যে সময়ের সঙ্গে তা দৃশ্যমান হবে।
বিগত সময় পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৯৯ সালের সূচনালগ্ন থেকেই বিএনপি ও জামায়াত জোটবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও সংগ্রাম পরিচালনা করেছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থান পর্যন্ত দীর্ঘ সময় দল দুটি মূলত একই রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় ছিল।
তবে রাজনৈতিক পটপরিবর্তন ও গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে নির্বাচনী ময়দানে তারা পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষে পরিণত হয়। যদিও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দল দুটির শীর্ষস্থানীয় নেতারা আলোচনার টেবিলে বসেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের লড়াইয়ে ক্ষমতাসীন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল জামায়াত এবং এনসিপির নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর