ফেনী সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে ৬৮ লাখ ২৫ হাজার টাকার বিপুল ভারতীয় শাড়ি, চকলেট ও মিনি ট্রাক জব্দ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৪টার দিকে ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও মিনি ট্রাক জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি। ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট এবং মিনি ট্রাক জব্দ করতে সক্ষম হয়।
জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। জব্দ মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টম্সে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান কালবেলাকে বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর