ঢাকা | বঙ্গাব্দ

কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে ছবির ক্যাপশন: কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে
ad728

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্র থেকে আরও ১৯ জন সদস্যও শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কোয়েলের পাশে ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে কোয়েল নিজেকে বিতর্কের বাইরে রেখেছেন। অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও সংযত উপস্থিতির জন্যও তিনি পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ও তার পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের।

রাজনীতিতে প্রবেশের গুঞ্জন শুরু হয় রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনী কাজে গেলে, যেখানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি নির্বাচনে না নামলেও, রাজ্যসভার মাধ্যমে কোয়েল জাতীয় রাজনীতিতে প্রবেশ করলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শপথ গ্রহণের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। সাধারণ দর্শকদের কাছে তিনি কোয়েল নামে পরিচিত হলেও তার দাপ্তরিক ও একাডেমিক নথিতে আসল নাম রুক্মিণী।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স