ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণের বিশ্ব রেকর্ড, এত দাম আগে দেখেনি কেউ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
স্বর্ণের বিশ্ব রেকর্ড, এত দাম আগে দেখেনি কেউ ছবির ক্যাপশন: স্বর্ণের বিশ্ব রেকর্ড, এত দাম আগে দেখেনি কেউ
ad728

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ওপর চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুটি বিনিয়োগকারীদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।এদিকে, সবশেষ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছে সংগঠনটি। যা কার্যকর হবে আজ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
স্বর্ণের উৎপত্তির রহস্য জানালেন বিজ্ঞানীরা

স্বর্ণের উৎপত্তির রহস্য জানালেন বিজ্ঞানীরা