ঢাকা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে শিশু নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
চৌদ্দগ্রামে শিশু নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুটি শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ এবং এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবার দুটি পৃথক মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত শিক্ষক কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন গণমাধ্যমকে জানান, দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার