শনিবার (১৭ অক্টোবর) মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে হাজি মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এখনও জানে না, এ দেশের স্বাধীনতার ঘোষক কে। গত ১৭ বছর ধরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শেখানো হয়েছে।’
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এখন সময় এসেছে সত্য জানার। ১৭ বছর আগে শিক্ষার্থীদের জন্ম হয়নি। আপনাদের দায়িত্ব শিক্ষার্থীদের জানানো। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
মনোয়ার খান আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প বিশ্বব্যাপী প্রশংসনীয় উদ্যোগ। সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশীদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর