নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কক্সবাজারের সমুদ্রসৈকতকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও কটেজ। এর মধ্যে বহু স্থাপনা নির্মাণ করা হয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায়। পরিবেশগত ছাড়পত্র এবং অগ্নিনিরাপত্তা সনদ ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান।
বিভিন্ন সরকারি সংস্থা এসব অনিয়ম চিহ্নিত করে ইতিমধ্যে নোটিশ প্রদান করেছে। তবে নোটিশ দেওয়া হলেও অবৈধ নির্মাণ ও ব্যবসা কার্যক্রম বন্ধ হয়নি। সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি বন্ধ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা অমান্য করে রিসোর্টটি ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
সরকারি সংস্থা, হোটেল মালিক সমিতি এবং ব্যবসায়ীদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, পুরো জেলায় সাত শতাধিক আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে অগ্নিনিরাপত্তার ঘাটতিসহ বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে। এসব অনিয়ম ও নিরাপত্তা ঝুঁকির চিত্র নিয়েই তৈরি করা হয়েছে এই ছবির গল্প।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর