নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার ঘেরের পাড়ে নানা ধরনের শাকসবজির চাষাবাদ করা হয়ে থাকে। ভোরবেলা খেত থেকে তাজা সবজি তোলার পর, বেলা বাড়ার সাথে সাথে তা ডুমুরিয়ার পাইকারি কাঁচাবাজারে আনতে শুরু করেন চাষিরা।
কৃষক, পাইকারি ক্রেতা এবং আড়তদারদের সরব উপস্থিতি ও উচ্চস্বরে হাঁকডাকে মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকা মুখর হয়ে ওঠে। এই পাইকারি বাজারটি থেকে সংগৃহীত শাকসবজি স্থানীয় খুচরা বাজারগুলো ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
সাম্প্রতিক সময়ে ডুমুরিয়ার এই প্রধান পাইকারি কাঁচাবাজারে সবজির বর্তমান দরদাম, কেনাবেচার ধরণ এবং পণ্য পরিবহনের সামগ্রিক কর্মব্যস্ততা নিয়ে এই ছবির গল্পটি তৈরি করা হয়েছে।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর