ঢাকা | বঙ্গাব্দ

বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করলেন লাহোর কালান্দার্স কর্ণধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করলেন লাহোর কালান্দার্স কর্ণধার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের কর্ণধার সামিন রানা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে দুই পক্ষ একমত হলে তখনই এই উদ্যোগে এগোবেন সামিন। আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান সামিন। লাহোরের মালিক বলেছেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশের ক্রিকেটের কোথাও অংশ নেওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু নির্ভর করছে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। যদি সুযোগ থাকে, বিপিএলের অংশ হতে ভালোবাসব।’

এ বছর বিপিএল আয়োজন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত নানা জটিলতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সামিনও। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের যে আবেগ, তাতে বিপিএলের এমন কঠিন সময় পার করা উচিত নয়। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বিপিএল নিয়ে আলোচনাও করেছেন সামিন। পিএসএলে ১১ বছরের অভিজ্ঞতা ছাড়াও দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগ টি-টোয়েন্টি, টি-টেন লিগ ও ক্রিকেট কানাডার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সামিনের। এসব অভিজ্ঞতা থেকে বিপিএলকে এগিয়ে নেওয়ার বিষয়ে তামিমকে পরামর্শ দিয়েছেন তিনি।

বিপিএল নিয়ে তামিমের সঙ্গে আলোচনার বিষয়ে সামিন বলেছেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছিল অভিজ্ঞতা শেয়ার করার বিষয়ে। যেমন আমি ১১ বছর ধরে পিএসএলের অংশ, সাউথ আফ্রিকান জিএসএলও গ্লোবাল লিগেরও অংশ ছিলাম। আমি একাধিকবার টি-টেন লিগের অংশ ছিলাম, বেশ কিছুদিন ধরে ক্রিকেট কানাডার সঙ্গেও কাজ করছি।’

বিপিএলে দল কেনা সম্ভব না হলেও বিসিবির সঙ্গে বিনিময় কর্মসূচিতে যুক্ত হতে চান সামিন। এর মাধ্যমে দুই দেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা বিনিময় ও উন্নয়নের সুযোগ তৈরি করতে চান তিনি। তিনি বলেছেন, ‘আমি অবশ্যই যেকোনো সুযোগ কাজে লাগাব। আর বাংলাদেশে আসার বিষয়ে বলতে গেলে, আমি আসতে খুব পছন্দ করব। আশা করি বিপিএলে আমরা কোনো সুযোগ পাব। যদি তা না-ও হয়, তবে বিসিবির সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে চাই।’


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিমান্ডের পূর্বে আনিসুল হকসহ চার হাইপ্রোফাইল আসামির স্বাস্থ্

রিমান্ডের পূর্বে আনিসুল হকসহ চার হাইপ্রোফাইল আসামির স্বাস্থ্