ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের বক্সে আগুন, থানায় ককটেল হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের বক্সে আগুন, থানায় ককটেল হামলা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেললাইনের সিগন্যালিং সংযোগ বক্সে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়তে দেখা যায়। একই রাতে উপজেলা থানার মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হওয়ার ঘটনাও ঘটে।

এই জোড়া ঘটনার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার তেমন কোনো ক্ষতিসাধন না হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

গত বুধবার ১৮ নভেম্বর দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই নাশকতার ঘটনাগুলো ঘটে। আখাউড়া রেলওয়ে জংশন এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরের দুবলা এলাকায় সিগন্যালিং সংযোগ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
আদাবরে পূর্ববিরোধের জেরে যুবদল কর্মী কুপিয়ে জখম

আদাবরে পূর্ববিরোধের জেরে যুবদল কর্মী কুপিয়ে জখম