ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনে বড় বিনিয়োগে ব্যর্থতা, নিরব ইলন মাস্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
নির্বাচনে বড় বিনিয়োগে ব্যর্থতা, নিরব ইলন মাস্ক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বিপুল অর্থ বিনিয়োগ করার পরও কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি এবং বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা নিশ্চিত জয়লাভ করায় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কৌশলগত কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী, বিগত বেশ কিছুদিন ধরে নিজের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রক্ষণশীল ও রিপাবলিকান মতাদর্শ প্রচারের মাঠে অত্যন্ত সোচ্চার ছিলেন এই ধনকুবের।

ভোটগ্রহণের রাতে ফলাফল যখন প্রকাশ হতে শুরু করে, তখন তাঁর এই হঠাৎ নীরবতা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিনিয়োগের বর্থতা হিসেবেই বিবেচিত হচ্ছে।

চূড়ান্ত নির্বাচনী ফলাফল এবং এই শিল্পপতির মুখ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ