নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সিলেট অঞ্চলের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬'-এর জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত সিলেট অঞ্চলের উঠতি অ্যাথলেট ও কৃতি সংগঠকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সার্কিট হাউসের কনফারেন্স হলরুমে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদানের জন্য সিলেট বিভাগের 'সেরা কারাতে কোচ' হিসেবে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট অর্জন করেছেন Bangladesh Black Dragon Martial Art Academy-এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি আব্দুল্লা আল মাসুদ।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি খেলোয়াড় ও কোচদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সিলেট বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মশিউর রহমান (অতিরিক্ত সচিব)-এর সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য জনাব এম এ মালিক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসা'র চেয়ারম্যান জনাব মিফতাহ্ সিদ্দিকী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পরিচালক জনাব বদরুজ্জামান সেলিম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম (ডিআইজি)।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেজাই-আরেফিন সরকার, সিলেট জেলার জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ্ আল মামুন, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী।
সংগঠকদের মধ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব জনাব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব জনাব রেজাউল করিম নাচন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আলেয়া ফেরদৌসি তুলি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মকসুদ আহমদ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব মাজহারুল মজিদ এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ সোহাগ মিয়া সংবর্ধনা অনুষ্ঠানে সক্রিয় অংশ নেন।
প্রতিনিধি তাহসিন
উল্লেখ্য, 'নতুন কুঁড়ি স্পোর্টস' তৃণমূল পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভেতরের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার এক অনন্য প্ল্যাটফর্ম। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের সনদ, ট্রফি প্রদানের পাশাপাশি বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।
দেশের ৬৪টি জেলায় প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দে ক্রীড়াপল্লী গড়ে তোলার এই দীর্ঘমেয়াদী উদ্যোগ তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"—এই মূলমন্ত্রকে সামনে রেখে এটি ক্রীড়াজগতকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
সম্মাননা গ্রহণের পর এক অনুভূতি প্রকাশ করে সেরা কারাতে কোচ আমার সেন্সি মাসুদ রানা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, "অনেক ধৈর্য, নিবেদিত সাধনা ও কঠোর পরিশ্রমের পর আমার কারাতে জীবনের অন্যতম সেরা সম্মাননাটি পেলাম।
সুন্দর ও সুশৃঙ্খল একটি আয়োজনের জন্য আমি মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয় এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা-সংগঠকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর