ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টির মরদেহের খোঁজ চলছে, হত্যাকারীর মৃত্যুদণ্ড বা প্যারোলবিহীন যাবজ্জীবনের আশঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
বৃষ্টির মরদেহের খোঁজ চলছে, হত্যাকারীর মৃত্যুদণ্ড বা প্যারোলবিহীন যাবজ্জীবনের আশঙ্কা ছবির ক্যাপশন: বৃষ্টির মরদেহের খোঁজ চলছে, হত্যাকারীর মৃত্যুদণ্ড বা প্যারোলবিহীন যাবজ্জীবনের আশঙ্কা
ad728

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)-র মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এনবিসি নিউজ ও ফক্স ১৩ টাম্পা বে–এর শনিবারের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার তৎপরতায় “উই আর দ্য এসেনশিয়ালস” নামের স্বেচ্ছাসেবী দলও অংশ নিয়েছে। উদ্ধারকারী দলগুলো স্যান্ড কি পার্ক এলাকায় অনুসন্ধান জোরদার করেছে। তদন্তকারীরা এর আগে ওই এলাকায় তল্লাশি চালালেও সাম্প্রতিক প্রমাণ ও মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে একই বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ গত শুক্রবার ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।

জানা গেছে, জামিল ও বৃষ্টিকে সর্বশেষ গত ১৬ এপ্রিল টাম্পায় দেখা যায়। তাদের খোঁজ না পেয়ে ১৭ এপ্রিল নিখোঁজ ডায়েরি করা হয়।

নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামের এক মার্কিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। তার বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যার (ফার্স্ট ডিগ্রি মার্ডার) দুটি অভিযোগ আনা হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড অথবা প্যারোল ছাড়া আজীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, প্রাক্-বিচার শুনানি পর্যন্ত তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। আগামী ২৮ এপ্রিল এ মামলার প্রি-ট্রায়াল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভুক্তভোগীদের কীভাবে হত্যা করা হয়েছে বা মৃত্যুর আগে কী ঘটেছিল— এ বিষয়ে তদন্তের স্বার্থে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে নির্দিষ্ট তথ্য গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে তারা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মজুত সক্ষমতা বাড়ানোর তাগিদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মজুত সক্ষমতা বাড়ানোর তাগিদ