ঢাকা | বঙ্গাব্দ

বালু উত্তোলনে দুর্ভোগ, বন্ধ পাইপলাইন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
বালু উত্তোলনে দুর্ভোগ, বন্ধ পাইপলাইন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আজ মঙ্গলবার সরেজমিন তদন্ত ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। বড়উঠান রাস্তার মাথা এলাকার কিছু বালু ব্যবসায়ী স্থানীয় এক আওয়ামী লীগের নেতার দখলকৃত জমিতে বালু ভরাটের কার্যক্রম পরিচালনা করছেন।

ওই জমি ভরাটের উদ্দেশ্যে কালারপুল খালের মহতরপাড়া অংশে একটি ড্রেজার মেশিন বসানো হয়েছে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে এই বালু ভরাটের কাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের বাড়িঘর এবং চলাচলের রাস্তার ওপর দিয়ে এই বালুর পাইপলাইন স্থাপন করা হয়েছে। এর ফলে স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ পুরো এলাকার জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এই পরিস্থিতিতে স্থানীয় ভুক্তভোগী মানুষেরা গত রোববার বিকেলে উপজেলা প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরদিন সোমবার বিকেলে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি পরিদর্শন করে সেখানে বালু ভরাটের চলমান কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ভারতে মাস্টার্স বিশ্বকাপে খেলা হচ্ছে না পাকিস্তানের, ছাড়পত্র

ভারতে মাস্টার্স বিশ্বকাপে খেলা হচ্ছে না পাকিস্তানের, ছাড়পত্র