ঢাকা | বঙ্গাব্দ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2026 ইং
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

রাজধানীর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস গোধূলি নামের ট্রেনটির নিচে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মর্মান্তিক এই আত্মহত্যার ঘটনার পর ট্রেনটি ঘটনাস্থলের কিছু দূরে প্রায় বিশ মিনিট সময় ধরে দাঁড়িয়ে ছিল।

পরবর্তীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্কুলব্যাগ এবং একটি চিরকুট জব্দ করেন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

ঘটনার সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী রেলওয়ে থানার পক্ষ থেকে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
গাইবান্ধায় পূজামণ্ডপের অনুদান অনুষ্ঠানে বিএনপির পক্ষে ভোটের

গাইবান্ধায় পূজামণ্ডপের অনুদান অনুষ্ঠানে বিএনপির পক্ষে ভোটের