ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার তুলা অঞ্চলে ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026 ইং
রাশিয়ার তুলা অঞ্চলে ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সংলগ্ন তুলা অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই অঞ্চলে মোট চারটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর মিলিয়ায়েভ নিশ্চিত করেছেন যে, এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি, প্রাথমিক তথ্যের ভিত্তিতে কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

তবে রুশ স্বাধীন সংবাদমাধ্যম আসত্রার বরাত দিয়ে কিয়েভ পোস্ট জানিয়েছে ভিন্ন তথ্য। ইয়েফ্রেমভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।

এই হামলার পর পরই সংশ্লিষ্ট এলাকাবাসীর ঘরবাড়িতে তাপ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আসত্রার প্রাথমিক বিশ্লেষণে সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রটির ওপর একটি ড্রোন সরাসরি আঘাত হানার জোরালো সম্ভাবনার কথা উঠে এসেছে।

অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যে তাদের ভূখণ্ডের বিভিন্ন অঞ্চল এবং ইউক্রেনের কাছ থেকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে সব মিলিয়ে মোট ৩১৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী