ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
হবিগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান… ছবির ক্যাপশন:
ad728

শাহ্ ফুজায়েল আহমদ, নিজস্ব প্রতিবেদকঃ

বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে হবিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে একটি র‍্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বক্তারা বলেন, লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও আত্মোপলব্ধির যে চিরন্তন বাণী প্রচার করে গেছেন, তা আজও সমাজকে মানবিক ও সম্প্রীতিপূর্ণ করে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগায়।

তাঁর সৃষ্টিকর্মের চর্চা ও প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও মানবতাবাদী দর্শন তুলে ধরা প্রয়োজন। আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের জীবন, দর্শন ও সাধনাকে স্মরণ করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এতে লালনের গান ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয় মানবতা, সাম্য ও সম্প্রীতির চেতনায় লালন সাঁইয়ের দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে দুর্ভোগ বাড়াবে: গোলাম পরও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে দুর্ভোগ বাড়াবে: গোলাম পরও