ঢাকা | বঙ্গাব্দ

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের ছবির ক্যাপশন: ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের
ad728
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানি হামলার পর তেহরানকে কঠোর বার্তা দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ মার্চ) কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসিভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ওমান এবং কাতার রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে, এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে।

এতে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সাথে যুক্ত। যে কোনো একটি দেশের ওপর হামলা সংস্থার সব দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কাভি খুশি কাভি গাম’-এর সিক্যুয়েল আনছেন করণ জোহর

কাভি খুশি কাভি গাম’-এর সিক্যুয়েল আনছেন করণ জোহর