ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
নওগাঁর আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ ছবির ক্যাপশন:
ad728

মোঃ আব্দুস ছালাম, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-আত্রাই আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়।

​শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত এলাকা জুড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

​উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,।

​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক মহোদয়ের এই সুন্দর উদ্যোগের ফলে আত্রাইয়ের সড়কটি ভবিষ্যতে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে সেজে উঠবে। আমরা আশা করি, শুধু চারা রোপণই নয়, এগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্য স্থানীয় সর্বস্তরের জনগণও রক্ষাণাবেক্ষণে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ​সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, শ্রমিক দল নেতা মো. পলাশ প্রমুখ।

​এছাড়াও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জাতিসংঘে বিশ্ববাসীর জন্য ‘চরম সতর্কবার্তা’ দিলেন বালেন্দ্র শ

জাতিসংঘে বিশ্ববাসীর জন্য ‘চরম সতর্কবার্তা’ দিলেন বালেন্দ্র শ