ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ছবির ক্যাপশন:
ad728

মোঃ শাজাহান মিয়া, নান্দাইল, ময়মনসিংহ।

দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বরের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি আঃ হান্নান আল আজাদ।

সমাবেশে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক রবিউল আলম ফরাজি, জ্যেষ্ঠ সাংবাদিক জালাল উদ্দীন মণ্ডল, সাংবাদিক শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা।

বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, মাদক, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকদের প্রাণ দিতে হয়, তাহলে দেশে স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পরিবেশ হুমকির মুখে পড়বে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানি, হামলা কিংবা হত্যার শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সমাবেশ থেকে ‘সাংবাদিক হত্যা বন্ধ হোক, সত্য প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক’—এ দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানের কাছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করা হয়। পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৫ অঞ্চলে সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৫ অঞ্চলে সতর্ক সংকেত