ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর তথ্যের পূর্ণাঙ্গ তদন্ত ও আইনি পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
প্রধানমন্ত্রীর তথ্যের পূর্ণাঙ্গ তদন্ত ও আইনি পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত স্বৈরাচার ও বিরোধী দলের মধ্যকার আঁতাতের সুনির্দিষ্ট তথ্য দেশের সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলটির মহাসচিব গাজী আতাউর রহমান এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, দেশের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী গতকাল রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় যে তথ্যগুলো প্রকাশ করেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন যে, একটি অন্যতম প্রধান স্বৈরাচারবিরোধী রাজনৈতিক দল হিসেবে তারা এই বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চান।

ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রীর হাতে যখন এ ধরনের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে, তখন সরকার ঠিক কী কী প্রশাসনিক বা আইনি ব্যবস্থা গ্রহণ করেছে? একই সঙ্গে, অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেই প্রশ্নও জোরালোভাবে উত্থাপন করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিশ্বসেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের শতরঞ্জি কার

লন্ডনে বিশ্বসেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের শতরঞ্জি কার