নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আসন্ন সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে একাদশ দিনে শ্রীলঙ্কা দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে বাংলাদেশকে। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে গোল ব্যবধানে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থান দখল করার সম্ভাবনা।
অন্যদিকে, ভুটান দলের জন্য সমীকরণটি অত্যন্ত স্পষ্ট ও সহজ, তাদের যেকোনো মূল্যে জয় তুলে নিতে হবে। আজকের ম্যাচে জয় পেলে বাংলাদেশের সমান তিন পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত নিজেদের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে পারবে তারা।
দিনের প্রথম খেলায় দুপুর সাড়ে তিনটায় পরস্পরের মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান দল। স্টেডিয়ামে সাধারণ দর্শকদের উপস্থিতি বাড়াতে আজকের নির্ধারিত দুটি ম্যাচের টিকিটের মূল্য অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে প্রতিযোগিতার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিএসএ।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর