ঢাকা | বঙ্গাব্দ

রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ছবির ক্যাপশন: রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে
ad728

বাংলাদেশে ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্ন ঘটতে পারে, কারণ দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫ (SMW-5)-এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, S.1.5.1 Shunt Fault Repair শীর্ষক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে চলবে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এসএমডব্লিউ৫ সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে এই সময়ে ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএসসিপিএলসির অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা আগের মতো অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স