ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত ছবির ক্যাপশন: কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত
ad728

কক্সবাজারে একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কলাতলী হোটেল-মোটেল জোনের পূর্ব দিকে আদর্শগ্রামে পাম্পে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

পাম্পের গ্যারেজে থাকা ৩০টি পর্যটকবাহী জিপ পুড়ে ছাই হয়ে গেছে। পাশের তিনটি বসতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৯ জন দগ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছেন। দগ্ধদের ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত মুন্নী বেগম জানান, জীবন বাঁচাতে পরিবারের সঙ্গে বসতি ত্যাগ করতে হয়েছে, ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণ সব পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর ৯টি ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় পাম্পটি মাত্র ৩ দিন আগে চালু হয়েছে এবং অনুমোদনহীন ছিল। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, ১৪ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক ঘিরে আগুন ছড়িয়ে পড়ে এবং পাম্পে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি