ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ছবির ক্যাপশন: নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
ad728

মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আবু বাক্কার (৬২) নামে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক মোছা. মরিয়ম মুন মঞ্জুরী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার বসুন্তিয়া গ্রামের রিজিয়া খাতুনের সঙ্গে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আবু বাক্কারের বিয়ে হয়। রিজিয়া ছিলেন আবু বাক্কারের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর রিজিয়া মূলত তার বাবার বাড়িতে থাকতেন।

বিয়ের কিছুদিন পর রিজিয়ার আগের স্বামীকে কেন্দ্র করে আবু বাক্কারের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে আবু বাক্কার নিজের শার্ট দিয়ে রিজিয়ার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেন। পরে লাশ উঠানে খড়ের ভেতরে লুকিয়ে রাখেন। হত্যার পর তিনি ছেলেকে ফোনে ঘটনাটি জানান এবং পালিয়ে যান। পরদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মৃত রিজিয়ার মেয়ে বিউটি বাদী হয়ে সৎ বাবা আবু বাক্কারসহ আরও অজ্ঞাত ৩–৪ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত চার্জশিটে কেবল আবু বাক্কারকে অভিযুক্ত করা হয়।

আদালতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আবুল হাসেম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
স্বর্ণের দাম টানা দুই দফায় কমলো ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম টানা দুই দফায় কমলো ৫,৪৮২ টাকা