ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে পল্লীবিদ্যুৎ কেন্দ্রে আগুন, পুড়ে গেল সরঞ্জাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
গাজীপুরে পল্লীবিদ্যুৎ কেন্দ্রে আগুন, পুড়ে গেল সরঞ্জাম ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকায় অবস্থিত একটি পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ নভেম্বর) রাতের এই আকস্মিক দুর্ঘটনায় ওই কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, অভিযোগ কেন্দ্রের ভেতর পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়েই জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের টানা প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে পুড়ে যায় বেশ কিছু পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন দরকারি সামগ্রী।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ডিজিটাল রূপান্তরে মানসিকতা বদল জরুরি: লায়লা নূর ইসলাম

ডিজিটাল রূপান্তরে মানসিকতা বদল জরুরি: লায়লা নূর ইসলাম