ঢাকা | বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

লা লিগার মর্যাদাপূর্ণ লড়াইয়ে ক্যাম্প ন্যুতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয় করে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষকে মাটিতে নামাল।

এই পরাজয়ের ফলে লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের দুর্দান্ত জয়রথ থেমে গেছে কাতালান ক্লাব বার্সেলোনার। শুধু তাই নয়, ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল দলটি। এমবাপ্পের চমৎকার নৈপুণ্য বার্সেলোনার রক্ষণভাগকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলেছিল।

ম্যাচের প্রথমার্ধের ৪১ মিনিটে রিয়াল মাদ্রিদ অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায়। ডান দিক থেকে ইয়ান দিওমান্দের করা একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন বার্সেলোনার ডিফেন্ডার মার্তিন। বল তার থেকে ছিটকে বাঁ পাশ দিয়ে বক্সে ছুটে আসা কিলিয়ান এমবাপ্পের পায়ের সামনে চলে যায়।

চলমান গতিতে থাকা এমবাপ্পের পায়ের সামান্য টোকায় বল সহজেই জড়িয়ে যায় বার্সেলোনার গোলবারে। রিয়াল মাদ্রিদের জন্য এটি সৌভাগ্যের হলেও ক্যাম্প ন্যুতে এটি ছিল এমবাপ্পের ক্যারিয়ারের ১১ ম্যাচে ১৩তম গোল। পিছিয়ে পড়েও অবশ্য ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় স্বাগতিকরা।

দ্বিতীয় আর্ধের ৬১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে সমতা আনে বার্সেলোনা। ১-১ সমতার পর ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ম্যাচের একদম শেষ মুহূর্তে আবারও ব্যবধান গড়ে দেন সেই এমবাপ্পেই।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে, অর্থাৎ ৮৭ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি তুলে নেন এই রিয়াল ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এমবাপ্পের ওই নির্ধারণী গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২