নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধারের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তিনি এই জোরালো দাবি উত্থাপন করেন।
সাবেক এই সামরিক কর্মকর্তার মৃত্যুর খবরে নিজের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত এবং প্রচণ্ডভাবে বিস্মিত হয়েছেন।
পোস্টে তিনি মৃত ব্যক্তির শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য তাদের মনে যেন মহান আল্লাহ তাআলা শক্তি ও ধৈর্য দান করেন, সেই প্রার্থনাও করেছেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর