ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার ছবির ক্যাপশন: চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার
ad728

চট্টগ্রামের ইপিজেড থানাধীন এলাকায় এক চাকমা তরুণীর সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাতে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ওপর নির্যাতনের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী ২৪ এপ্রিল ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
একই পরিবারের ৩ মাদককারবারি আটক, মানিকগঞ্জে বিক্ষুব্ধ জনতার আ

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, মানিকগঞ্জে বিক্ষুব্ধ জনতার আ