ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ছবির ক্যাপশন: ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
ad728
মোঃমোস্তাকিন হোসেন  ধামইরহাট উপজেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধকে
 কেন্দ্র করে মোসাঃ নাজমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি ও রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ৩ আগস্ট বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, 

উপজেলার রামরামপুর তেলি পাড়া গ্রামের মৃত এনামুল হকের দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম। তিনি স্বামীর রেখে যাওয়া সম্পত্তি সূত্রে প্রাপ্ত রামরামপুর মৌজার ৮ শতক জমিতে প্রায় ১৫ দিন আগে আমন ধানের চারা রোপণ করেন। গত ৩ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে তার সতীনের ছেলে মো: সুজাউল ইসলাম (২৮) ও প্রথম স্ত্রী মোসা: সেলিনা বেগম (৫০) বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে রোপণকৃত ধানের চারা উপড়ে ফেলতে থাকেন।নাজমা বেগম বাধা দিতে গেলে অভিযুক্ত সুজাউল ইসলাম তার পরিধেয় বস্ত্র ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটান। পরবর্তীতে অভিযুক্তরা তাকে জমিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।এ সময় নাজমা বেগমের ডাক-চিৎকারে স্থানীয় মো: আনোয়ার হোসেন (৫০) ও মোসা: মর্জিনা বেগম (৫০)-সহ স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।চিকিৎসাধীন থাকায় এবং সুস্থ হতে সময় লাগায় থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেছেন। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা