ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন: বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
ad728

বাগেরহাটের শরণখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আবু হানীফ হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আবু হানীফ হাওলাদার গুরুতর আহত হন এবং পরে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

 

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি