ঢাকা | বঙ্গাব্দ

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ ছবির ক্যাপশন: আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
ad728
ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় আগের চেয়ে গরম কিছুটা বেড়েছে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৭৫ শতাংশ।
 
গত বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা

ফরিদপুরে যুবককে হাত-পা বেঁধে ও গলা কেটে হত্যা