ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষায় পরিবর্তন এনে বেকারত্ব কমাতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
শিক্ষায় পরিবর্তন এনে বেকারত্ব কমাতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন: শিক্ষায় পরিবর্তন এনে বেকারত্ব কমাতে চায় সরকার : শিক্ষামন্ত্রী
ad728

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শুধু কথার ফুলঝুরি নয়, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করছে সরকার।তিনি বলেন, সরকারের বাজেট ঘাটতি নেই। শিক্ষাব্যবস্থার উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার সেসব উদ্যোগ গ্রহণ করবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৩৭টি কলেজের ৫৭ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াহর গুরুত্ব

সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াহর গুরুত্ব