ঢাকা | বঙ্গাব্দ

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে ছবির ক্যাপশন: তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৭ মে দিন ধার্য করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, এ ঘটনায় চারজন আসামি গ্রেফতার রয়েছেন, তবে বাকি ২৪ জন এখনো পলাতক।

এদিকে, একই সময়ের আন্দোলনকেন্দ্রিক আরেকটি মামলায় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী-এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মালিকানা সংকট পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

মালিকানা সংকট পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম