ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৩৩৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, প্রায় ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

একই সময়ে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সরাইল রিজিয়নের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে একটি বেইজ ক্যাম্প। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

একই সঙ্গে দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে গুজব এড়িয়ে চলা এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা