ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ও চীনের কৃষি খাতের সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
বাংলাদেশ ও চীনের কৃষি খাতের সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আধুনিক কৃষিশিল্পের উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। গত ১৭ অক্টোবর বিকেলে রাজধানী ঢাকায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ-চীন আধুনিক কৃষিশিল্প সহযোগিতা ও ব্যবসায়িক সংযোগ স্থাপন অনুষ্ঠান’।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং।

‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’ প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের ১০০ জনেরও বেশি পেশাদার ক্রেতা এবং চীনের ২০টিরও বেশি স্বনামধন্য সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এর মাধ্যমে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ এবং সম্ভাব্য অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানের বিষয়ভিত্তিক আলোচনা ও উপস্থাপনা পর্বে বাংলাদেশ ফল, শাকসবজি ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানিকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোবাসসেরুর রহমান বাংলাদেশের বাজারের ব্যবসায়িক সম্ভাবনা এবং নীতিমালা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নিউ হোপ লিউহে বাংলাদেশের একজন প্রতিনিধি দেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে চীনের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ছিংদাও প্ল্যানটেক যন্ত্রপ্রযুক্তি প্রতিষ্ঠান, হেংগার উৎপাদন ও যন্ত্রপ্রযুক্তি প্রতিষ্ঠান, হুনান নংইউ যন্ত্রপাতি গোষ্ঠী এবং ফুচিয়ান সানশিন প্রযুক্তি গোষ্ঠী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুই দেশের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় ব্যবসায়িক বৈঠক। এসব বৈঠকে বীজের জাত উন্নয়ন, কৃষিযন্ত্রপাতি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামসহ আধুনিক কৃষিশিল্পের বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের আধুনিক কৃষিশিল্প খাতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় সম্প্রসারণের কার্যকর মঞ্চ হিসেবে কাজ করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিরাইয়ে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীত

দিরাইয়ে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীত