নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের আটটি পূজা মণ্ডপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় সার্বিক আয়োজন, নগদ আর্থিক সহযোগিতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাজী আশরাফ উদ্দিন বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য, মানবতা ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য বন্ধন। একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধর্মীয় বিভেদ ও হিংসা-বিদ্বেষ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনই হবে ঐক্যের ভিত্তি।
তিনি আরও বলেন, আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও ন্যায্য অধিকারকে সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রত্যাশা। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মের জন্য শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ রেখে যাওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত আলোচনা সভায় মোগরাপাড়া ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর