ঢাকা | বঙ্গাব্দ

মানসম্মত প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের নতুন আর্থিক সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
মানসম্মত প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের নতুন আর্থিক সহায়তা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বিশ্ববাজারে টেকসই প্রতিযোগিতা টিকিয়ে রাখতে দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার প্রধান শর্ত হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। সম্প্রতি বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে এমন মন্তব্য করেছেন। তিনি জানান, গত বিশ বছর ধরে দেশের প্রায় সব শিশুর বিদ্যালয়ে প্রবেশাধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন করে বরাদ্দ দেওয়া অর্থ শিক্ষার্থীদের উন্নত শিখন অভিজ্ঞতা অর্জনে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি টিকিয়ে রাখতে সহায়তা করবে। এই উদ্যোগের ফলে আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির শক্ত ভিত্তি রচিত হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

গৃহীত এই কর্মসূচির আওতায় খুদে শিক্ষার্থীদের প্রাথমিক স্তরের সাক্ষরতা ও অঙ্ক কষার দক্ষতা বৃদ্ধি করতে বিশেষ ধরনের শিক্ষামূলক প্যাকেজ প্রবর্তন করা হবে। এই প্যাকেজে প্রয়োজনীয় পাঠদানের উপকরণ, নির্দিষ্ট পাঠ পরিকল্পনা এবং শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় নব্বই শতাংশ প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে সামগ্রিক বিদ্যালয় পরিচালনা এবং ব্যবস্থাপনা কাঠামোগুলোকে আরও শক্তিশালী করে তোলা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রচলিত নিয়মিত পাঠদান কার্যক্রমের বাইরেও পড়াশোনায় তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে যেসব জেলার শিশুরা শিক্ষাক্ষেত্রে অন্য এলাকার চেয়ে পিছিয়ে রয়েছে, সেসব অঞ্চলের ওপর বাড়তি মনোযোগ দেওয়া হবে।

শিক্ষকদের পাঠদান কৌশল উন্নত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে পুরো শিক্ষা খাতের বরাদ্দ করা বাজেটের সঠিক জবাবদিহি নিশ্চিত করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মুলাদীতে যুবকের আত্মহনন

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মুলাদীতে যুবকের আত্মহনন