ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ad728

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এ সময় তিনি আরও জানান, অপর নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলছে।

সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করতে আসেন স্বজনরা। লিমনের মামা জানান, মরদেহ জামালপুরের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফরেনসিক পরীক্ষার পর ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘেরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে আগামী বুধবার (৬ মে) বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজার পর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে।

লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: ৪ হাজার ৮০০ সিটের জন্য চলছে লড়াই

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: ৪ হাজার ৮০০ সিটের জন্য চলছে লড়াই