ঢাকা | বঙ্গাব্দ

সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের নতুন কমিটি গঠিত, সভাপতি বিবেশ, সম্পাদক তেপান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের নতুন কমিটি গঠিত, সভাপতি বিবেশ, সম্পাদক তেপান্তর ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

এক বছর মেয়াদী আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের দুই বছর মেয়াদী নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে একাডেমি অফ ফিল্ম এন্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ তেপান্তর নির্বাচিত হয়েছেন।

গত ১৪ অক্টোবর রাজধানীর ধানমন্ডিস্থ রাশিয়ান হাউজে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি আগামী দুই বছরের জন্য ক্লাবটির দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— অর্থ সম্পাদক সাথী আক্তার, দফতর সম্পাদক ফারাহ ফেন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বানী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ অপু এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার নিশা। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নাগরিক টিভির সাংবাদিক মঈন আব্দুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মোস্তফা মতিহার, ডিবিসি চ্যানেলের সাংবাদিক মাকসুদুল হক আরিফ ও বর্ষা দাশগুপ্ত।

উল্লেখ্য, রাশিয়ার প্রখ্যাত চলচ্চিত্রকার সের্গেই বন্দারচুকের নামাঙ্কিত এই চলচ্চিত্র ক্লাবটি চলচ্চিত্র বিষয়ক চর্চা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের সঙ্গে সম্পৃক্ত। নতুন এই কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এম

দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এম