ঢাকা | বঙ্গাব্দ

নজরুল জয়ন্তী চিত্রাঙ্কনে জেলা পর্যায়ে তৃতীয় বান্দরবানের বিক্রম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
নজরুল জয়ন্তী চিত্রাঙ্কনে জেলা পর্যায়ে তৃতীয় বান্দরবানের বিক্রম ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নজরুল বর্ষ প্রতিযোগিতার জেলা পর্বে চিত্রাঙ্কনে তৃতীয় হয়েছে বান্দরবানের কচ্ছপতলী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির ছাত্র বিক্রম ত্রিপুরা।

গত ১৫ অক্টোবর বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে এই জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিজের শৈল্পিক মেধা ও সৃজনশীলতার চমৎকার প্রদর্শনী ঘটিয়ে বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জন করে বিক্রম এবং তাকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই দারুণ খুশি ও গর্বিত হয়েছেন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা জানান, নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা বাড়াতে সাহায্য করে।

বিক্রমের এ ধরনের সাফল্য বাকিদেরও নিজেদের মেধা বিকশিত করতে এবং সামনে এগিয়ে যাওয়ার পথে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার