ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় চালু হলো হ্যান্ডক্র্যাফটেড রুটির অভিনব আয়োজন ঢাকাস বেস্ট ব্রেড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ঢাকায় চালু হলো হ্যান্ডক্র্যাফটেড রুটির অভিনব আয়োজন ঢাকাস বেস্ট ব্রেড ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বিশ্ব রুটি দিবসে গত ১৬ অক্টোবর রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ‘কানেকশনস’ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ঢাকাস বেস্ট ব্রেড’। আধুনিক ও ঐতিহ্যবাহী বেকিং পদ্ধতির সমন্বয়ে গড়া এই প্রতিষ্ঠানে মিলছে সাওয়ারডো, ব্যাগেটসহ নানা ধরনের হস্তনির্মিত রুটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন পদের রুটি চেখে দেখার সুযোগ পান। রুটি তৈরির পেছনে রয়েছে সময়, ধৈর্য, কারুশিল্প এবং নানা সংস্কৃতির সুদীর্ঘ খাদ্যঐতিহ্য, যা এই আয়োজনের মাধ্যমে নতুনভাবে তুলে ধরা হচ্ছে।

‘ঢাকাস বেস্ট ব্রেড’-এর প্রধান আকর্ষণ হলো সম্পূর্ণ হাতে তৈরি রুটি। প্রাকৃতিক গাঁজন, উপাদানের সর্বোচ্চ মান এবং প্রস্তুতপ্রণালির সূক্ষ্মতার ওপর জোর দিয়ে সাওয়ারডো ও ব্যাগেট তৈরি করা হচ্ছে, যার প্রতিটির রয়েছে আলাদা গঠন ও সুবাস।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রধান বেকার ও পেস্ট্রি শেফ ফিলিপ। উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, প্রতিটি রুটির নিজস্ব চরিত্র রয়েছে এবং অতিথিদের সঙ্গে খাঁটি স্বাদের সংযোগ স্থাপনই তাঁদের মূল লক্ষ্য।

রুটি তৈরির এই কারুশিল্পে সময়ের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সাওয়ারডো তৈরির ক্ষেত্রে ‘মাদার ডো’ বা আদি খামিরের সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়াই রুটির সুনির্দিষ্ট স্বাদ, ঘ্রাণ ও গঠন নির্ধারণ করে দেয়।

সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মোদি-জিনপিং বৈঠকে সীমান্ত, বাণিজ্যসহ যেসব বিষয়ে আলোচনা

মোদি-জিনপিং বৈঠকে সীমান্ত, বাণিজ্যসহ যেসব বিষয়ে আলোচনা