নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বসতঘর থেকে পাখি আক্তার নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বঠিনা ইসলামপাড়া এলাকার মো. আব্দুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রাতরাশ শেষ করে নিজের শোবার ঘরে বিশ্রামে যান পাখি। এরপর দুপুর ১২টার দিকে বাড়িতে ফেরেন তার বাবা আব্দুর রহমান।
বাড়ি ফিরে তিনি তার স্ত্রীর কাছে মেয়ের খোঁজ নেন। তখন তার স্ত্রী জানান যে পাখি ঘুমাচ্ছে।
পরে শোবার ঘরে গিয়ে লোহার শিকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়েকে দেখতে পান আব্দুর রহমান।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর