ঢাকা | বঙ্গাব্দ

এপ্রিলে জাপানে শুরু কর্মী নিয়োগ, বাংলাদেশ স্বাক্ষর করল নতুন চুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
এপ্রিলে জাপানে শুরু কর্মী নিয়োগ, বাংলাদেশ স্বাক্ষর করল নতুন চুক্তি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

জাপানের সঙ্গে শ্রমিক নিয়োগ ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত ১৭ অক্টোবর এই সমঝোতা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বছরের পহেলা এপ্রিল থেকে এই কাঠামোর অধীনে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু হবে।

চুক্তি সম্পাদনের প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। অন্যদিকে জাপানের বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও শ্রম খাত এবং জাতীয় পুলিশ সংস্থার নির্দিষ্ট প্রতিনিধিরা তাদের দেশের পক্ষে নথিপত্র স্বাক্ষর করেন। একটি সরকারি তথ্য বিবরণীর মাধ্যমে সোমবার বিষয়টি গণমাধ্যমকে অবহীত করা হয়।

পাঁচ বছর মেয়াদি এই প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বর্ধিত হবে। সব মিলিয়ে এই সমঝোতার মোট মেয়াদকাল নির্ধারিত হয়েছে এক দশক। এর মূল লক্ষ্যের মধ্যে রয়েছে কর্মী প্রেরণের প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের নিরাপত্তা বিধান এবং কর্মসংস্থানের মাধ্যমে পেশাগত দক্ষতার মান উন্নত করা।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এই ব্যবস্থার ফলে শ্রমিকদের আইনি সুরক্ষা, বেশি পারিশ্রমিক এবং দীর্ঘ মেয়াদে অবস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেন যে, জাপানি কর্মীদের সমকক্ষ আইনি অধিকার পাবেন বাংলাদেশিরা এবং কর্মক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করা হবে।

বিশেষ বিধান অনুযায়ী, গর্ভাবস্থা কিংবা প্রসবজনিত কারণে কোনো নারী কর্মীকে চাকরি থেকে বরখাস্ত বা বৈষম্যের শিকার করা যাবে না। এমনকি এই কারণে কাউকে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যবাধকতাও রাখা হয়নি এই চুক্তিতে।

সরকার প্রধান তারেক রহমানের নির্ধারিত জাপান সফরের সময় দুই দেশের পক্ষ থেকে চুক্তির মূল কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এই সমঝোতার ফলে দুই রাষ্ট্রের সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দক্ষ জনশক্তি তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় হরিজন শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিল বন্ধুস

কুষ্টিয়ায় হরিজন শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিল বন্ধুস