নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
দুর্নীতি দমন কমিশন থেকে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও রেলওয়ের জমি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত এই রাজনীতিবিদ চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান।
গতকাল দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ।
মামলার বিবরণী অনুযায়ী, রাষ্ট্রীয় ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং রেলওয়ের সম্পত্তি বেআইনিভাবে দখল করা হয়েছে।
আসামি ২০১৬ সালে মিরসরাইয়ের পশ্চিম হিঙ্গুলি মৌজায় একটি কারখানা বানানোর উদ্দেশ্যে রেল বিভাগের নিকট দীর্ঘ মেয়াদে ৩ দশমিক ৭৫ একর জমি বরাদ্দের আবেদন করেছিলেন।
তবে বরাদ্দ চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই তিনি ওই সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে আধা পাকা কারখানা এবং একটি দোতলা অফিস তৈরি করেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর