ঢাকা | বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ওপর ৪০ কোটি টাকার সেতুর উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ওপর ৪০ কোটি টাকার সেতুর উদ্বোধন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার শাখা ঝিনাই নদীর ওপর প্রায় ৪০ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চর সরিষাবাড়ী খেয়াঘাট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুর কার্যালয়ের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সূত্রে জানা গেছে, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার ৫২০ মিটার চেইনেজে সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির চুক্তিভিত্তিক নির্মাণ ব্যয় ৪০ কোটি ৩ লাখ ২৮ হাজার ৬৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ জুলাই নির্মাণকাজ শুরু হয়েছে এবং কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ১০ জুলাই। সেতুটিতে মোট সাতটি স্প্যান, ছয়টি পিয়ার ও ৩০টি পাইল থাকবে এবং এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা।

সেতুটি নির্মিত হলে চর সরিষাবাড়ী ও ঘোড়ামারা বাজারসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি লাঘবের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির নিয়ন্ত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির নিয়ন্ত