নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
১৯ অক্টোবর ২০২৬ তারিখে রংপুর বিভাগে সদ্য যোগদানকৃত নবাগত বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বিভাগীয় কমিশনারকে এই ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) শাহ মমতাজুল ইসলাম, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর