ঢাকা | বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্বিক…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্বিক… ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

রংপুর, ১৯ অক্টোবর ২০২৬ইং তারিখে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুর আগমন ও মন্দির পরিদর্শন উপলক্ষে আজ রাত ০৮:৩০ ঘটিকায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ধর্মসভা ও মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, যানবাহন চলাচল ব্যবস্থা এবং জনসমাগম ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানসাসে শিশুদের ফুটবল মাঠে ট্রাক তুলে দেওয়ায় নিহত দুই

কানসাসে শিশুদের ফুটবল মাঠে ট্রাক তুলে দেওয়ায় নিহত দুই