ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকালে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের পুনর্বহালের আকুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকালে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের পুনর্বহালের আকুতি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নিজেদের চাকরি পুনর্বহাল ও দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংক থেকে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনরত এসব ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, চাকরি হারিয়ে ইতোমধ্যে তাদের বহু সহকর্মী চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমনকি অর্থাভাব ও মানসিক যন্ত্রণার কারণে অনেক সাবেক কর্মকর্তা মারাও গেছেন বলে তারা দাবি করেন।

চাকরিচ্যুত ব্যক্তিরা তাদের কর্মস্থলে পুনরায় বহাল হওয়া এবং তাদের নায্য অধিকারগুলো নিশ্চিত করার জোরালো দাবি জানান। দীর্ঘকাল ধরে চলা এই পেশাগত অনিশ্চয়তা নিরসনে তারা সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগী ব্যাংককর্মীদের দৃঢ় প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি কোনো কার্যকর পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করা হয়, তবে তারা পুনরায় নিজেদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা একটি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার