ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার দুটি নতুন শোরুম চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার দুটি নতুন শোরুম চালু ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

দেশের সিরামিক টাইলস খাতের অন্যতম নামী প্রতিষ্ঠান আকিজ সিরামিকস এবং জনপ্রিয় ব্র্যান্ড ‘অরা’ কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জ এলাকায় দুটি নতুন শোরুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

গত রোববার হোমনা উপজেলায় আকিজ সিরামিকসের নতুন বিক্রয়কেন্দ্র ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ এবং কোম্পানীগঞ্জে ‘অরা’র বিক্রয়কেন্দ্র ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’ উদ্বোধন করা হয়।

ব্র্যান্ড দুটির নতুন এই শাখাগুলোর উদ্বোধন করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন ও ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ। এছাড়া আকিজ সিরামিকসের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

নান্দনিক ও আধুনিক নকশার বৈচিত্র্যময় টাইলস এবং নতুন পণ্যের সমাহারে সাজানো হয়েছে শাখা দুটি।

আকিজ সিরামিকস বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে তিনশতেরও অধিক নিজস্ব ও অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত ‘স্টেট অব দ্য আর্ট’ শোরুমের মাধ্যমে ক্রেতাদের সেরা সেবাটি দিয়ে যাচ্ছে।

টাইলস উৎপাদনে সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও দুইবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ অর্জনকারী এই ব্র্যান্ডটি ‘প্রমিজ অব পারফেকশন’ বা পরিপূর্ণতার প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে দীর্ঘ সময় ধরে বাজারে মানসম্মত ও আকর্ষণীয় নকশার পণ্য জোগান দিয়ে চলেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
প্রথম শ্রেণি থেকেই পাঠ্যক্রমে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করা উচি

প্রথম শ্রেণি থেকেই পাঠ্যক্রমে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করা উচি